গাইবান্ধা

মোটরসাইকেলে ঢাকা থেকে বাড়ি ফিরছেন স্বামী-স্ত্রী, পথেই নিহত

গাইবান্ধা, ০৬ জুন – গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় আনোয়ার হোসেন (৩০) ও তার স্ত্রী শারমিন আক্তার (২২) নিহত হয়েছে। এ ঘটনায় ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (৫ জুন) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে থানা সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

নিহত আনোয়ার হোসেন (৩০) কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলা শিলকুড়ি ইউপির কাঠগিরি গ্রামের বাসিন্দা ইউসুফ আলীর ছেলে। তারা দু’জনেই ঢাকায় গার্মেন্টসে চাকুরি করতেন।

প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, নিহত দম্পতি ঈদের ছুটিতে মোটরসাইকেলযোগে ঢাকা থেকে নিজ গ্রামের বাড়ি কুড়িগ্রাম ফিরছিলেন। রাত ১০টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার চাঁপড়ীগঞ্জ থেকে ফাঁসিতলা পর্যন্ত মহাসড়কের পশ্চিম পাশে দেওয়া রাবারের নামক স্থানে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে মটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী ছিটকে পড়ে। তাৎক্ষণিক পিছনে থাকা আসা একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। তাৎক্ষনিক ঘাতক ট্রাকটিকে আটক করে স্থানীয়রা।

পরে ফাঁসিতলা থেকে চাঁপড়ীগঞ্জ পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাবারের ওই রোড ডিভাইডার তুলে নেওয়ার দাবিতে স্থানীয়রা ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে সেনাবাহিনী, থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের আশ্বস্ত করলে যানচলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফরর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি হাইওয়ে থানায় রাখা হয়েছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হলেও ড্রাইভার ও হেলপার পলাতক। এ ঘটনায় যথাযথ প্রক্রিয়া চলমান বলেও জানান তিনি।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৬ জুন ২০২৫


Back to top button
🌐 Read in Your Language