ক্রিকেট

বাঁচামরার ম্যাচে টস হেরে আজও ফিল্ডিংয়ে বাংলাদেশ

লাহোর, ৩০ মে – সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। সিরিজ বাঁচাতে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। অন্যদিকে আজ জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে পাকিস্তানের।

লাহোরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। ফলে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ।

দলে একটি পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদি। একাদশে ফিরেছেন মেহেদি হাসান মিরাজ।

বাংলাদেশের একাদশ:

পারভেজ ইমন, তানজিদ তামিম, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারি, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ৩০ মে ২০২৫


Back to top button
🌐 Read in Your Language