জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বৈঠক শুরু

ঢাকা, ৩০ মে – প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন। জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক চলছে।

শুক্রবার (৩০ মে) সকালে টোকিওতে অধ্যাপক ইউনূস প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছালে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছেন।

উভয় দেশের মধ্যে চলমান সহযোগিতার সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়টি বৈঠকে গুরুত্ব পাবে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্র জানিয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ৩০ মে ২০২৫


Back to top button
🌐 Read in Your Language