ক্রিকেট

তাহলে কি পদত্যাগই করবেন ফারুক?

ঢাকা, ২৯ মে – গত কয়েক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষ পদে পরিবর্তনের জল্পনা-কল্পনা চলছে। কারণটাও অনুমেয়। বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদ সাম্প্রতিক সময়ে নানাবিধ কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছেন।

সমালোচনার বেলায় দেখা গেছে প্রতিবারই তিনি সেসবের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু সেসব ব্যাখ্যা হয়তো সবার মন জয় করতে পারেনি। তাই বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও তাকে নিয়ে ভাবতে শুরু করেছে।

ফারুক আহমেদের ‘পদত্যাগের’ বিষয়টি আলোচনায় আসার কারণ গতকাল রাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।

বিশ্বস্ত সূত্র জানিয়েছে, ফারুক আহমেদ এই অবস্থায় পদত্যাগ করতে ইচ্ছুক। হয়তো দুই-একদিনের মধ্যেই পদত্যাগ পত্র জমা দেবেন তিনি। এ বিষয়ে তার কাছে জানতে চাওয়া হলেও কোনও সাড়া পাওয়া যায়নি।

এদিকে, বিসিবির শীর্ষ পদে সম্ভাব্য হিসেবে সাবেক অধিনায়ক আমিনুল ইসলামের নাম আলোচনায় আসছে। যদিও তার বিষয়টি এখনও চূড়ান্ত নয়।

সূত্র: বাংলা ট্রিবিউন
আইএ/ ২৯ মে ২০২৫


Back to top button
🌐 Read in Your Language