মিডিয়া

সংবাদপত্রের ছুটি কতদিন, জানাল নোয়াব

ঢাকা, ২৮ মে – আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে সংবাদপত্র ৫ দিন বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। ৫ থেকে ৯ জুন পর্যন্ত ছুটি থাকবে।

বুধবার (২৮ মে) নোয়াব সভাপতি একে আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৫ জুন থেকে ৯ জুন ঈদের ছুটি পালন করা হবে। তাই ৬ জুন থেকে ১০ জুন পর্যন্ত কোনো পত্রিকা প্রকাশ করা হবে না।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৮ মে ২০২৫


Back to top button
🌐 Read in Your Language