জাতীয়

আবারও রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক

ঢাকা, ২৮ মে – বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর ধানমন্ডি থানার রিয়াজ হত্যা মামলায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ২ দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৮ মে) সকালে তাদেরকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। পরে দুই আসামির ৫ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এ সময় আদালতকে তিনি জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে সালমান এফ রহমান ও আনিসুল হককে রিমান্ডে নেওয়া প্রয়োজন। এরপর উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অপরদিকে, রাজধানীর বিভিন্ন থানায় একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক এমপি অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক এমপি আমির হোসেন আমু, সাবেক এমপি রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৮ মে ২০২৫


Back to top button
🌐 Read in Your Language