জাতীয়

রাষ্ট্রীয় সফরে আগামী বুধবার জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা

ঢাকা, ২৬ মে – চার দিনের রাষ্ট্রীয় সফরে আগামী বুধবার (২৮ মে) ভোরে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সফরে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে সাতটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সোমবার প্রধান উপদেষ্টার সফর নি‌য়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়ো‌জিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী।

তিনি জানান, এই সফরে নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। এছাড়াও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে ৩০ মে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে।

জাপান সফর শেষে অধ্যাপক ইউনূসের আগামী ৩১ মে ঢাকায় ফেরার কথা রয়েছে।

সূত্র: ঢাকা টাইমস
এনএন/ ২৬ মে ২০২৫


Back to top button
🌐 Read in Your Language