জাতীয়

দুই দিনের রিমান্ডে আইভী

নারায়ণগঞ্জ, ২৫ মে – নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

রোববার (২৫ মে) বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নূর মহসীন এই রিমান্ড মঞ্জুর করেন।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার করা মিনারুল হত্যা মামলায় এই রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর আগে সেলিনা হায়াৎ আইভীর সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠানো হয়। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সূত্র: বার্তা২৪.কম
আইএ/ ২৫ মে ২০২৫


Back to top button
🌐 Read in Your Language