জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় বিএনপি

ঢাকা, ২৪ মে – দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে অংশ নিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছে বিএনপির প্রতিনিধি দল।

শনিবার (২৪ মে) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে যমুনায় প্রবেশ করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। পরে একে একে প্রবেশ করেন দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য বর্তমানে থাইল্যান্ডে থাকায় দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বৈঠকে প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলন এবং বুধবার সেনাপ্রধানের একটি অফিসার সমাবেশে দেওয়া বক্তব্যে সরকারের কার্যক্রম ও নির্বাচনের বিষয়ে করা মন্তব্যে হতাশ হয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস পদত্যাগের কথা ভাবছেন।

এ পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার অংশ হিসেবে বিএনপির সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা।

সূত্র: বার্তা২৪.কম
আইএ/ ২৪ মে ২০২৫

 


Back to top button
🌐 Read in Your Language