ক্রিকেট

সাকিব-রিশাদকে নিয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে ব্যাটিংয়ে লাহোর

ইসলামাবাদ, ২৩ মে – লাহোর কালান্দার্সের হয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলছেন তিন বাংলাদেশি ক্রিকেটার। তবে তিনজনকে এক সঙ্গে মাঠে দেখার অপেক্ষা আরো বাড়ছে। আজ ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে লাহোরের একাদশে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান ও রিশাদ হোসেন।

দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ইসলামাবাদের বিপক্ষে টস হেরে শুরুতে ব্যাটিং করবে লাহোর। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

সাকিব গত ম্যাচেও একাদশে ছিলেন। ব্যাট হাতে মাঠে নামার সুযোগ না পেলেও বল হাতে ভালো পারফর্ম করেছিলেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। এক ওভারে ৪ রান দিয়ে এক উইকেট নিয়েছিলেন তিনি। তাই একাদশে টিকে গেছেন সাকিব।

একাদশে ফিরেছেন আরেক বাংলাদেশি রিশাদ হোসেন। এই লেগিকে জায়গা করে দিতে একাদশ থেকে ছিটকে গেছেন পেসার জামান খান। লাহোরের একাদশে এই একটিই পরিবর্তন এসেছে।

দলের সঙ্গে নতুন যোগ দেওয়া মেহেদি হাসান মিরাজকে বেঞ্চে বসেই সময় পার করতে হচ্ছে। এখনো অভিষেকের অপেক্ষায় আছেন এই স্পিন বোলিং অলরাউন্ডার।

লাহোর কালান্দার্স একাদশ:
ফখর জামান, মোহাম্মদ নাঈম, আবদুল্লাহ শফিক, কুশল পেরেরা (উইকেটরক্ষক), ভানুকা রাজাপাকসে, সাকিব আল হাসান, আসিফ আলী, শাহীন আফ্রিদি (অধিনায়ক), সালমান মির্জা, রিশাদ হোসেন, হারিস রউফ।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৩ মে ২০২৫


Back to top button
🌐 Read in Your Language