জাতীয়

নারী কমিশনের প্রস্তাব বাতিলসহ ৪ দাবিতে হেফাজতের বিক্ষোভ

ঢাকা, ২৩ মে – চার দফা দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ সমাবেশ করছে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা-কর্মীরা। বিক্ষোভ শেষে তারা একটি মিছিলও করবেন বলে জানা গেছে।

শুক্রবার (২৩ মে) বাদ জুমা মসজিদের উত্তর পাশে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর শাখা এ আয়োজন করেছে।

চার দফা দাবিগুলো হলো-

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করা, শাপলা ও জুলাইসহ সব গণহত্যার বিচার করা, হেফাজত নেতা-কর্মীদের সব মিথ্যা মামলা প্রত্যাহার করা এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা বন্ধ করা।

এছাড়াও কাশ্মীর, ফিলিস্তিন ও আরাকানের (রোহিঙ্গা) স্বাধীনতার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করছে জাতীয় বিপ্লবী পরিষদ।

সূত্র: বার্তা২৪.কম
আইএ/ ২৩ মে ২০২৫

 


Back to top button
🌐 Read in Your Language