পটুয়াখালী

সাবেক সংসদ সদস্য ও আ. লীগ নেতা শাহজাদার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

পটুয়াখালী, ২১ মে – পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা এস এম শাহজাদার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। পটুয়াখালীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মামুন-অর-রশীদের আদালত গত ১৭ মে এই আদেশ দেন। তবে বিষয়টি ২১ মে প্রকাশ্যে আসে।

জানা যায়, গত ১৪ মে দশমিনা থানার একটি মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ আদালতে উপস্থিত হয়ে এস এম শাহজাদাসহ চার আসামির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপের আবেদন জানান। আদালত আবেদন আমলে নিয়ে তাদের বিরুদ্ধে এ আদেশ দেন।

এ তথ্য নিশ্চিত করে পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন বলেন,মামলার স্বার্থে আদালত এই নিষেধাজ্ঞা দিয়েছেন। তদন্ত কার্যক্রম চলমান থাকায় আসামিরা যেন দেশ ত্যাগ করতে না পারেন, সেজন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২১ মে ২০২৫

 


Back to top button
🌐 Read in Your Language