ইউরোপ

আরব লীগের সম্মেলনে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান স্পেনের প্রধানমন্ত্রীর

মাদ্রিদ, ১৭ মে – গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

শনিবার ইরাকের রাজধানী বাগদাদে স্পেনের প্রধানমন্ত্রী জানান, তার দেশ ইসরায়েলের যুদ্ধপদ্ধতি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) মতামত চেয়ে জাতিসংঘে একটি প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছে।

বাগদাদে আরব লিগ সম্মেলনে দেওয়া বক্তব্যে সানচেজ বলেন, ‘বিশ্বনেতাদের উচিত ইসরায়েলের ওপর বিশেষ করে আন্তর্জাতিক আইনের যে পথ আমাদের সামনে আছে, সেই পথেই চাপ আরও জোরদার করা।’

তিনি বলেন, ইসরায়েল-হামাস যুদ্ধের ‘অগ্রহণযোগ্য সংখ্যক’ মানুষের নিহত হওয়া মানবতার নীতিমালার লঙ্ঘন।

প্রধানমন্ত্রী সানচেজ ফিলিস্তিনি জনগণ এবং তাদের ন্যায্য দাবির প্রতি স্পেনের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি স্থায়ী শান্তির জন্য একটি রাজনৈতিক সমাধানের দিকে এগিয়ে যাওয়ার জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।

সূত্র: বিডি-প্রতিদিন
আইএ/ ১৭ মে ২০২৫


Back to top button
🌐 Read in Your Language