চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ছুঁই ছুঁই, জনজীবনে চরম ভোগান্তি

চুয়াডাঙ্গা, ১৪ মে – গত কয়েকদিন থেকে চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপদাহ রূপ নিয়েছে মাঝারি তাপদাহে। একই সঙ্গে ভ্যাপসা গরমে বেড়েছে দুর্ভোগ। সকাল থেকে উত্তপ্ত হতে শুরু করেছে চুয়াডাঙ্গার জনপদ। গরমে ঘরে বাইরে শান্তি নেই কোথাও।

বুধবার (১৪ মে) বিকেল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৪২ শতাংশ। এর আগে টানা চারদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ জেলায়।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি সেলসিয়াস। তীব্র তাপদাহ রূপ নিয়েছে মাঝারি তাপদাহে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৪ মে ২০২৫


Back to top button
🌐 Read in Your Language