জাতীয়

দুর্নীতির মামলায় সাজার বিরুদ্ধে ডা. জুবাইদার আপিল

ঢাকা, ১৩ মে – বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান দুর্নীতির মামলায় ৩ বছরের সাজার বিরুদ্ধে আপিল করেছেন।

মঙ্গলবার (১৩ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি এ আপিল করেন।

এ সময় আপিলের জন্য ডা. জোবাইদাকে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করেছেন হাইকোর্ট।

এদিন বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চে এই আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন জোবাইদা রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।

এর আগে, ২০২৩ সালের আগস্টে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের তিন বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত।

পরে ২০২৪ সালের ৫ আগস্টের পর আপিলের শর্তে জোবাইদা রহমানের সাজা স্থগিত করে সরকার।

প্রসঙ্গত, ১৭ বছর পর গত ৬ মে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন ডা. জোবাইদা রহমান।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৩ মে ২০২৫

Back to top button
🌐 Read in Your Language