বলিউড

আনুশকার-কোহলি মেয়ের ছবি প্রকাশ, জানা গেলো নাম

মুম্বাই, ০১ ফেব্রুয়ারি – কন্যাসন্তানের বাবা হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। জন্মের ২১ দিন পরে প্রথমবার ছবি প্রকাশ পেল তার কন্যার। কোহলির স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা আজ মেয়ের সাথে নিজেরদের ছবি আপলোড করেছেন, জানিয়েছেন মেয়ের নামও।

নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে আবেগঘন এক পোস্টে আনুশকা লিখেছেন, ভালবাসা, উপস্থিতি এবং কৃতজ্ঞতার সঙ্গে আমরা একসাথে পথ চলছিলাম। তবে এই ছোট্ট ভামিকা সেই পথচলাকে একেবারে নতুন স্তরে নিয়ে গেছে!

আরও পড়ুন : বাবা হলেন কপিল, পুত্রসন্তানের জন্ম দিলেন স্ত্রী গিনি

ভক্তদের দেওয়া ‘আনভি’ নয়, বিরাট-আনুশকার মেয়ের নাম ‘ভামিকা’। বাবা ও মায়ের নামের মিলনেই নাম পেল তাদের প্রথম সন্তান। বিরাটের নাম দিয়ে শুরু হয়ে আনুশকার নামে শেষ হল ‘ভামিকা’।

পোস্টে আনুশকা আরো বলেন, কয়েক মিনিটের ব্যবধানে অশ্রু, হাসি, উদ্বেগ, পরমানন্দের অভিজ্ঞতা হয়েছে! ঘুম অধরা, তবে আমাদের হৃদয়টা খুবই পরিপূর্ণ!

গত জানুয়ারির ১১ তারিখে বিরাট ও আনুশকা শর্মার ঘর আলো করে এসেছে শিশু কন্যাটি।

এন এইচ, ০১ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language