হবিগঞ্জ

বাহুবলে ১০ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

হবিগঞ্জ, ১৩ অক্টোবর- হবিগঞ্জ জেলার বাহুবলে রশিদপুর গ্যাস ফিল্ডের কাছে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার হয়েছেন একজন অটোরিকশা চালক।

সোহাগ মিয়া (২২) নামের এই অটোরিকশা চালক বাহুবল উপজেলার হাবদারহাওর এলাকার মৃত আইয়ূব আলীর ছেলে।

সোমবার (১২ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেন সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ির মুন্সী কাজী মনিরুল আলম।

আরও পড়ুন: হবিগঞ্জে সরকারি চাল উদ্ধার, মিল মালিকের কারাদণ্ড

তিনি জানান, রশিদপুর গ্যাস ফিল্ডের ৩নং গেইটের কাছ থেকে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে চালক সোহাগ মিয়াকে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে হাইওয়ে পুলিশ। সোহাগ গাঁজা নিয়ে বাহুবলের মিরপুর থেকে শ্রীমঙ্গল যাচ্ছিল।

পরে তাকে বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১৩ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language