আন্তর্জাতিকউত্তর আমেরিকা

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি: ট্রাম্প

ওয়াশিংটন, ১০ মে- ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প এই তথ্য জানান।

পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সারা রাত আলোচনার পর আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারত ও পাকিস্তান “পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতি”তে রাজি হয়েছে। কমন সেন্স ও দুর্দান্ত বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য উভয় দেশকে অভিনন্দন।’

টুইটারে দেওয়া এক পোস্টে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও বিষয়টি নিশ্চিত করেছেন।


Back to top button
🌐 Read in Your Language