জাতীয়

বিএনপি মহাসচিবের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

ঢাকা, ০৪ মে – বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিনের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৪ মে) বেলা ১১টায় গুলশান চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে আরো উপস্থিত আছেন, বিএনপি স্হায়ী কমিটি ও চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপি সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ।

সূত্র: বার্তা২৪.কম
আইএ/ ০৪ মে ২০২৫


Back to top button
🌐 Read in Your Language