সচেতনতা

ধুলায় অ্যালার্জি? জানুন ঘরোয়া সমাধান

গরম যখন চরমে তখন শহরে বাড়ছে ধুলো। অস্বাস্থ্যকর বাতাসে অনেকের অ্যালার্জি দেখা দেয়। নাক বন্ধ হয়ে যায়, শ্বাস নিতে কষ্ট হয়, হাঁচি-কাশি, চোখ ও সারা শরীরে চুলকানি দেখা যায়। এসব কিছুর জন্য তেমন ওষুধ খাওয়ার প্রয়োজন নেই। চাইলে ঘরোয়া কিছু উপায়ে সহজেই সারা যাবে অ্যালার্জির সমস্যা।

ঘর পরিষ্কার করার সময় হাঁচি-কাশি শুরু হলে মুখে একটি পরিষ্কার রুমাল দিয়ে নাক-মুখ ঢেকে নিয়ে কাজ করুন

ঘরের মেঝে, দেয়ালসহ প্রতিটি কোণা, বিছানা, জানালার পর্দা, সব ফার্নিচার পরিষ্কার রাখুন

কুকুর, বিড়াল বা পাখির লোম থেকেও অ্যালার্জি হয়, এগুলো থেকে দূরে থাকুন

রাস্তায় বের হলে মাস্ক ব্যবহার করুন, বিশেষ করে পাবলিক প্লেস (খোলা রাস্তা, বাজার, বাসস্ট্যান্ড) বাইকে বা বাসে চলাফেরার সময়

শীতে ধুলা থেকে অ্যালার্জির সমস্য বাড়ে, এসময়ে দিনে দু’ কাপ গ্রিন টি পান করলে উপকার পাওয়া যায়

এক কাপ গরম পানিতে এক টেবিল চামচ পুদিনা পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। এবার চায়ের মতো ছেঁকে পান করুন। এটাও অ্যালার্জিও সমস্যা অনেকাংশে কমিয়ে দেবে।

যদি অ্যালার্জির সমস্যা দু-একদিনেই ভালো হয়ে যায়, তবে তো ভালো। অন্যথায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

আইএ


Back to top button
🌐 Read in Your Language