গাজীপুর
গাজীপুরে ৫০ হাজার জাল টাকাসহ আটক ১

গাজীপুর, ৩১ জানুয়ারি – গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি পূর্বপাড়া এলাকা হতে ৫০ হাজার টাকা মূল্যমানের জাল নোটসহ এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে তাকে জাল নোটসহ হাতে নাতে আটক করে র্যাব-১।
আটক সোহেল মিয়া (৩৫) বগুড়া সদরের বড়শলোপুর এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। সে কোনবাড়ি এলাকায় ভাড়ায় বসবাস করত।
আরও পড়ুন : অবশেষে মুক্তি পেলেন আরমান
র্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টার দিকে কোনাবাড়ি পূর্বপাড়া এলাকার একটি চায়ের দোকানের সামনে রাস্তার অভিযান চালিয়ে সোহলেকে আটক করে তার প্যান্টের পকেট থেকে ৫০ হাজার টাকা মূল্যমানের (প্রতিটি এক হাজার টাকা করে ৫০টি নোট) জাল নোট উদ্ধার করা হয়।
সূত্র : প্রতিদিনের সংবাদ
এন এইচ, ৩১ জানুয়ারি









