রাঙ্গামাটি

পিকআপ-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

চট্টগ্রাম, ২৬ এপ্রিল – রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কের রাবার বাগান এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।

শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে কাউখালী উপজেলার রাবার বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। লাশ উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে বলে তিনি জানান।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৬ এপ্রিল ২০২৫


Back to top button
🌐 Read in Your Language