দক্ষিণ এশিয়া

আফগানিস্তানে বোমা হামলায় ৮ নিরাপত্তারক্ষী নিহত

কাবুল, ৩০ জানুয়ারি – আফগানিস্তানে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর আট সদস্য নিহত হয়েছে। তালেবানের মুখপাত্র জাবিনুল্লাহ মুজাহিদ হামলার দায় স্বীকার করেছেন।

এক প্রতিবেদনে বলা হয়েছে, আত্মঘাতী এক বোমারু বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে দেশের পূর্ব নঙ্গারহার এলাকায় নিরাপত্তা বাহিনীর ঘাঁটিতে ঢুকে পড়লে হতাহতের এই ঘটনা ঘটে।

সাম্প্রতিক সময়ে এই এলাকায় সরকারি বাহিনী লক্ষ্য তালেবান বেশ কয়েকটি হামলা চালানোর দাবি করেছে। দুই দিন আগে যুক্তরাষ্ট্রের সামরিক দপ্তর পেন্টাগন তালেবান ২০২০ সালের কাতার শান্তি চুক্তির অঙ্গীকার পূরণ করেনি বলে অভিযোগ তোলে। এর মধ্যে আফগান সরকারি বাহিনী লক্ষ্য করে তালেবানের এই হামলার ঘটনা ঘটলো।

আরও পড়ুন : দ্রুত সময়ে ভ্যাকসিন প্রদানে প্রথম দেশ ভারত

তালেবানের সর্বশেষ হামলার বিষয়ে নাঙ্গরহারের প্রাদেশিক কাউন্সিলের উপ-প্রধান আজমল ওমর বলেন, তালেবানের হামলায় ১৫জন নিহত হয়েছে এবং পাঁচজন আহত হয়েছে। নঙ্গারহার প্রদেশের রাজধানী জালালাবাদের কাছে নিরাপত্তা বাহিনী বিস্ফোরক ভর্তি একটি গাড়ি আটক করেছে বলে সরকারি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসআইএল এই নঙ্গারনহর এলাকায় বেশ কয়েকটি ভয়াবহ হামলা চালায়। এছাড়া শনিবার আফগানিস্তানের রাজধানী কাবুলে পৃথক দুটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

গত বছর আফগান সরকার এবং তালেবানের মধ্যে কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র এবং কাতারের মধ্যস্থতায় সরাসরি শান্তি আলোচনা শুরু হয়। কিন্তু এই শান্তি আলোচনা এখন পর্যন্ বড় কোনো ঐক্যমতে পৌঁছাতে সক্ষম হয়নি। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট বাইডেন প্রশাসন শান্তিচুক্তিতে স্বাক্ষর করা সত্ত্বেও তালেবান সহিংসতা কমায়নি বলে অভিযোগ তুলছে। তারা ডোনাল্ড ট্রাম্পের করা এই চু্ক্তি পুনর্মূল্যায়নের ঘোষণা দিয়েছে। অন্যদিকে, তালেবানও পাল্টা অভিযোগ তুলেছে আফগানিস্তানে থাকা যুক্তরাষ্ট্রের বাহিনী শান্তি চুক্তির শর্ত মানেনি। তালেবানের অভিযোগ-যুক্তরাষ্ট্রের বাহিনী তাদের এলাকা ও বাড়িতে বোমা বিস্ফোরণ অব্যাহত রেখেছে।

সূত্র : ঢাকাটাইমস
এন এইচ, ৩০ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language