কুড়িগ্রাম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কুড়িগ্রাম, ১৪ এপ্রিল – কুড়িগ্রামের নাগেশ্বরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা ও বেরুবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোলায়মান আলীকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দি‌কে নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত সোলায়মান আলী বেরুবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বিষয়‌টি নিশ্চিত করে বলেন, গত ৪ আগস্ট নাগেশ্বরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘ‌টে। এ মামলায় ইউপি চেয়ারম্যান সোলায়মান আলীকে গ্রেপ্তার করে দুপু‌রে কু‌ড়িগ্রাম আদালতের মাধ্যমে  কারাগারে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৪ এপ্রিল ২০২৫

 


Back to top button
🌐 Read in Your Language