জাতীয়

নববর্ষে দেশবাসীর প্রতি সৌহার্দ্য ও ঐক্যের বার্তা সেনাপ্রধানের

ঢাকা, ১৪ এপিল – দেশবাসীর প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও জাতীয় ঐক্যের বার্তা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ উপলক্ষে মহানগর সর্বজনীন পূজা কমিটির আয়োজনে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনকালে তিনি এ বার্তা দেন।

এসময় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈচিত্র্যময় পরিবেশনা উপভোগ করেন সেনাবাহিনী প্রধান।

সেনাপ্রধান অনুষ্ঠানে উপস্থিত সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৪ এপিল ২০২৫


Back to top button
🌐 Read in Your Language