গাইবান্ধা

গাইবান্ধায় মাদকসহ মহিলা দল নেত্রী গ্রেফতার

গাইবান্ধা, ০৪ এপ্রিল – গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক শাহনাজ বেগমকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৮ পিস ইয়াবা জব্দ করা হয়।

শুক্রবার সকালে শাহনাজ বেগমকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ধাপেরহাট ইউনিয়নের মোংলাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয়রা জানান, শাহনাজ বেগম বিএনপির অঙ্গ সংগঠন মহিলা দলের প্রভাব খাটিয়ে অবৈধভাবে মাদক ব্যবসা করে আসছিলেন। এর মধ্যে পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ি থেকে শাহনাজকে ইয়বাসহ গ্রেফতার করেছে।

এ বিষয়ে সাদুল্লাপুর থানাধীন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় শাহনাজকে বাড়ি থেকে ১৮ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সূত্র: যুগান্তর
এনএন/ ০৪ এপ্রিল ২০২৫


Back to top button
🌐 Read in Your Language