কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে ছাত্র আন্দোলনে হামলা, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কিশোরগঞ্জ, ২২ মার্চ – কিশোরগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় ইউপি চেয়ারম্যান মো. আবু ছায়েম রাসেলকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (২২ মার্চ) ভোর রাতে সদর থানাধীন বৌলাই-জালালাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবু ছায়েম রাসেল ভাটিগাংটিয়া এলাকার মৃত আবু সাদেকের (ইরাজ ভূইয়া) ছেলে। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুন্ধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানান, আবু সায়েম রাসেল ছাত্র-জনতার ওপর হামলার মামলায় এজাহার নামীয় আসামি। মামলা দায়েরের পর থেকে সে পলাতক ছিল। তার নামে পেনাল কোড তৎসহ বিস্ফোরক উপাদানাবলি আইনে করিমগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। আবু ছায়েম রাসেলের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সূত্র: কালবেলা
আইএ/ ২২ মার্চ ২০২৫


Back to top button
🌐 Read in Your Language