জাতীয়
প্রধান উপদেষ্টার চীন সফর হবে ঐতিহাসিক

ঢাকা, ২০ মার্চ – প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের আসন্ন চীন সফর হবে ঐতিহাসিক।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
শফিকুল আলম বলেন, বাংলাদেশ থেকে আম, কাঁঠাল ও পেয়ারা এ তিনটি পণ্য বিপুল পরিমাণ আমদানি করতে চায় চীন।
সূত্র: জাগো নিউজ
আইএ/ ২০ মার্চ ২০২৫









