রসনা বিলাস

খুব সহজে ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে রসালো জিলাপি

জিলাপি নিয়ে রোজার শুরু থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা। কেউ ইফতারে মুড়ির সঙ্গে জিলাপি মেশাতে পছন্দ করেন; আবার অনেকে না। তবে ইফতারে জিলাপির পদ দেশের বেশিরভাগ মানুষেরই পছন্দ।

বাড়িতেই তৈরি করতে পারেন জিভে জল আনা নরম নরম জিলাপি। এতে সময় লাগবে মাত্র ১০ মিনিট। ফলে ইফতারে সহজে গরম গরম জিলাপি খেতে পারেন।

জিলাপি তৈরিতে যা যা লাগবে—

ময়দা ৫০০ গ্রাম,
দই ১০০ গ্রাম,
চিনির রস ১ কেজি,
ঘি বা তেল ৫০০ গ্রাম।

তৈরি করবেন যেভাবে—

অল্প পানিতে দই ও ময়দা ভালোমতো মেখে ৮ থেকে ১০ ঘণ্টা ঢেকে রেখে দিতে হবে। এতে একটু হলুদ রং দেওয়া যেতে পারে। সঙ্গে পাতলা চিনির রস তৈরি করে রাখতে হবে।

এবার একটা কড়াইতে ঘি বা তেল গরম করতে হবে। ওই তেলে একটি ছিদ্রসহ নারকেলের মালা অথবা ইঞ্চি গর্তসহ একটি পাত্রে ওই ফ্যাটানো মিশ্রিত জিনিস ঢেলে, হাত সরিয়ে গরম ঘিতে ওই গর্ত থেকে মিশ্রিত জিনিস জিলাপির আকার করে ভাজতে হবে। পরে কড়াই থেকে নামিয়ে চিনির রসে অল্প সময় রেখে উঠিয়ে অন্য পাত্রে রাখতে হবে।

এভাবে খুব সহজে ঘরেই জিলাপি বানাতে পারেন।

আইএ


Back to top button
🌐 Read in Your Language