মৌলভীবাজার

অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি, গুনলেন জরিমানা

মৌলভীবাজার, ০৩ মার্চ – অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে মৌলভীবাজারের কুলাউড়ায় সাতটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩ মার্চ) দুপুরে শহরের দক্ষিণ বাজার ও উত্তর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন।

তিনি বলেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে সয়াবিন তেল ও কাঁচাবাজার মনিটরিং করা হয়। এ সময় নির্ধারিত মূল্যের অধিক দামে সয়াবিন তেল বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় সাতটি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।

মোবাইল কোর্ট পরিচালনাকালে থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৩ মার্চ ২০২৫

 


Back to top button
🌐 Read in Your Language