নোয়াখালী

অপারেশন ডেভিল হান্টে নোয়াখালীতে সন্ত্রাসীসহ গ্রেফতার ২১

নোয়াখালী, ০২ মার্চ – নোয়াখালীতে অপারেশন ডেভিল হান্টে রোববার (২ মার্চ) সকাল ৭টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ইব্রাহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় পুলিশের ২৭টি ও যৌথবাহিনীর পাঁচটি টহল এবং ১৯টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ২১ জনকে গ্রেফতার করা হয়। অপরাধীদের গ্রেফতার করতে এ অভিযান অব্যাহত থাকবে।

মো. ইব্রাহিম আরও বলেন, অপারেশন ডেভিল হান্টে গত ২১ দিনে ১৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের অধিকাংশের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিভিন্ন মামলায় তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ০২ মার্চ ২০২৫


Back to top button
🌐 Read in Your Language