শিক্ষা
অনির্দিষ্টকালের জন্য কুয়েট বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

খুলনা, ২৫ ফেব্রুয়ারি – খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সব আবাসিক হল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সিন্ডিকেটের ৯৯তম (জরুরি) সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা ডিভিশনের পাবলিক রিলেশনস অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শাহেদুজ্জামান শেখ সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
সূত্র: বাংলা ট্রিবিউন
আইএ/ ২৫ ফেব্রুয়ারি ২০২৫









