কুড়িগ্রাম

কুড়িগ্রামে ডেভিল হান্টের অভিযানে গ্রেপ্তার ১৭

কুড়িগ্রাম, ১৪ ফেব্রুয়ারি – কুড়িগ্রামে জেলা পুলিশের ‘ডেভিল হান্ট’ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

সারাদেশে অস্থিতিশীল সৃষ্টিকারী ও তাদের সহযোগীদের গ্রেফতারের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে দেশব্যাপী চলমান ‘ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে কুড়িগ্রামেও এ অভিযান অব্যাহত রয়েছে।

গত ২৪ ঘণ্টায় গ্রেফতাররা হলেন রৌমারী উপজেলার রৌমারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সহসভাপতি আব্দুর রউফ (৪০), সাধারণ সম্পাদক ছফিয়ার রহমান (৪৫), দাঁতভাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য সাদ্দাম হোসেন জীবন, চর রাজিবপুর উপজেলার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম (৪০), রাজারহাট উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আশীষ কুমার সরকার, রাজারহাট টগরাইহাট মুজিব সৈনিক ঐক্য পরিষদের সভাপতি জিয়াউর রহমান (২২), ভূরুঙ্গামারীর পাথরডুবি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম(৫০), আন্ধারীরঝার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি আরিফুল ইসলাম (২৫), নাগেশ্বরীর বামনডাঙা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মফিজুল হক (৪০শেখ ররায় পল্লব (২০), উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম ওয়াদুদ (৫৫), কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়ন ছাত্রলীগ সহসভাপতি আব্দুর রহিম (২৭), চিলমারীর রমনা মডেল ইউনিয়নের সাবেক চেয়ার), রায়গঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সদস্য শাহাদৎ হোসেন (২৯), উলিপুর উপজেলা শাখা ওলামালীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান (৫৩), ফুলবাড়ীর নাওডাঙা স্কুল অ্যান্ড কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ম্যান ও রমনা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নুর ই-এলাহী তুহিন (৫০), রমনা মডেল ইউনিয়ন ছাত্রলীগের সদস্য সাগর মিয়া (২৬) ও রমনা মডেল ইউনিয়নের আওয়ামী লীগের সদস্য জাকিউল ইসলামসহ (৩২) ১৭ জন।

আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও ডিবির ওসি বজলার রহমান।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৪ ফেব্রুয়ারি ২০২৫


Back to top button
🌐 Read in Your Language