বিচিত্রতা

১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের ভিন্ন পারিবারিক গল্প

কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির স্ত্রীর সংখ্যা ২৭। তার ছেলে-মেয়ে রয়েছে ১৫০টি। ওই পরিবারের সদস্য ১৯ বছরের মার্লিন ব্ল্যাকমোর সম্প্রতি নিজের এই বিশাল পরিবারের কথা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। কারও জন্মদিনে কী ভাবে উৎসব হয় তাদের বাড়িতে, বা এত সংখ্যক ভাইবোনের সঙ্গে স্কুলে যাওয়ার অভিজ্ঞতা নজর কেড়েছে নেটিজেনদের। আনন্দবাজার।

কানাডার ব্রিটিশ কলম্বিয়ার বাউন্টিফুলে তার বিশাল পরিবারের সঙ্গে থাকেন মার্লিন। তিনি ছাড়াও তার দুই ভাই মুরারি এবং ওয়ারেনও নিজেদের পরিবারের কথা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। এত জনের সঙ্গে থাকা যেমন মজার তেমনই অস্বস্তিরও। ওই তিন ভাইয়ের সোশ্যাল মিডিয়া পোস্টে উঠে এসেছে সেই বিষয়টিও।

আরও পড়ুন : সে বলল ‘খুন নাকি ধর্ষণ, তুই ঠিক কর’

মার্লিন জানিয়েছেন, ১৫০ জন ভাইবোনের মধ্যে সব থেকে বড়জনের বয়স ৪৪ বছর। সব থেকে ছোটজনের বয়স ১ বছর। প্রত্যেকে তাদের গর্ভধারিণী মাকে ‘মাম’ বলে ডাকেন। বাকি সৎ মায়েদের ডাকেন ‘মাদার’বলে। দুই ভিন্ন মায়ের সন্তান। কিন্তু তাদের জন্ম একই দিনে— তাদের বাড়িতে এ রকম উদাহরণও রয়েছে। মার্লিন জানিয়েছেন, ভাইবোনেরা একই স্কুলে পড়ে। সেই স্কুলের মালিক তার বাবা উইনস্টোন। অস্বাভাবিক বড় পরিবারে নিজের ভাইবোনদের সামলাতে সামলাতে বাইরের কারও সঙ্গে তাদের সে ভাবে বন্ধুত্ব গড়়ে ওঠে না বলেই জানিয়েছেন মার্লিন।

বাবা, ১৫০ ভাই-বোন এবং ২৭ জন মাকে নিয়ে বিশাল পরিবারের সদস্যরা কেউ আলাদা থাকেন না। সকলেই একই বাড়িতে থাকেন। তাদের সেই বাড়ির নাম মোটেল হাউস। এত জনের জন্য বাজার থেকে জিনিস কেনাও কতটা সমস্যার তাও তারা হাড়ে হাড়ে টের পান। সে জন্যই তাদের বাড়ির মধ্যেই হয় শাকসব্জির চাষ।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এন এ/ ২৩ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language