রাজশাহী

কোল্ড স্টোরেজের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মহাসড়কে আলু ফেলে কৃষকদের প্রতিবাদ

রাজশাহী, ০২ ফেব্রুয়ারি – রাজশাহীতে আলু সংরক্ষণে কোল্ড স্টোরেজগুলোতে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাস্তার আলু ফেলে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন চাষিরা।

রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মোহনপুর উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি শুরু করেন তারা।

চাষিরা জানায়, প্রতি কেজি আলু সংক্ষণের জন্য আগে ৪ টাকা ভাড়া দিতে হতো। সম্প্রতি তা বৃদ্ধি করে ৮টা করে কোল্ড স্টোরেজের মালিকেরা। আলু সংক্ষণের ভাড়া কমানো না হলে তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দেন।

পরে মহাসড়ক অবরোধ করে সড়কে আলু ফেলে বিক্ষোভ করেন চাষিরা।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০২ ফেব্রুয়ারি ২০২৫

 

 


Back to top button
🌐 Read in Your Language