দক্ষিণ এশিয়া

সেরাম ইনস্টিটিউটটে ভয়াবহ আগুন, মৃত ৫

নয়াদিল্লি, ২১ জানুয়ারি- ভয়াবহ অগ্নিকাণ্ড পুনের সেরাম ইনস্টিটিউটে। বৃহস্পতিবার দুপুর থেকে পুনের মঞ্জরী এলাকায় ওই ইনস্টিটউটের অফিসে আগুন লাগে। দুপুর থেকে চলছে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে এই অগ্নিকাণ্ডে।

পুনের মেয়র এই পাঁচজনের মৃত্যুর খবর জানিয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন : বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ করে ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

জানা গিয়েছে, সিরাম ইনস্টিটিউটের মধ্যে এক প্রশাসনিক ভবনে আগুন লাগে। সিরাম ইনস্টিটিউটটি বেশ কয়েক একর জায়গা জুড়ে অবস্থিত। যে অংশে আগুন লেগেছে, তার আশেপাশের অঞ্চলে কোভিশিল্ড নয়, তৈরি হয় বিসিজি ভ্যাকসিন। কোভিশিল্ড ভ্যাকসিন যে অংশে তৈরি হয় তা আগুন লাগা অংশের থেকে বেশ অনেকটা দূরে।

তাই সেখানে আগুনের কোনও আঁচ পড়েনি। তাই করোনারোধী ভ্যাকসিন মজুত থাকার জায়গা অক্ষতই রয়েছে বলে আশ্বস্ত করেছে সিরাম ইনস্টিটিউট। সংস্থার পক্ষ জানা গিয়েছে, প্রশাসনিক একটি ভবনের তৃতীয় ও চতুর্থ তলে আগুন লাগে।

সূত্র: কলকাতা২৪x৭

আর/০৮:১৪/২১ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language