রাজশাহী

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

রাজশাহী, ১৩ জানুয়ারি – রাজশাহীর পুঠিয়ায় চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ার তিন ঘণ্টা পর উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার আবদুর রশিদ।

সোমবার (১৩ জানুয়ারি) তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে উদ্ধারকাজ শেষে রাজশাহীর সঙ্গে সারাদেশের চলাচল শুরু হয়।

এর আগে সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকায় চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার আবদুর রশিদ বলেন, লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৩ জানুয়ারি ২০২৫

 


Back to top button
🌐 Read in Your Language