সিলেট
সিলেটে যুবলীগের দুই নেতা গ্রেফতার

সিলেট, ১৬ নভেম্বর – সিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলির মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন ইমু ও তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রুপম আহমদ।
মশিউর রহমান সোহেল বলেন, পরবর্তী আইনিব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিদের সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৬ নভেম্বর ২০২৪









