করোনার ভয়ে মাসের পর মাস বিমানবন্দরেই বসবাস

নভেল করোনাভাইরাসের আতঙ্কে এক ব্যক্তি বিমানবন্দরের ভেতরে আবাস গেড়েছেন। কয়েক মাস ধরে তিনি অবস্থান করছেন বিমানবন্দরের ভেতরেই। যুক্তরাষ্ট্রের শিকাগোতে এ ঘটনা ঘটেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, ৩৬ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার ওই বাসিন্দাকে শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ।
শিকাগো আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা সেকশনে তিন মাস ধরে অবস্থান করছিলেন আদিত্য সিং নামে ওই ব্যক্তি। পুলিশকে তিনি জানান, করোনার ভয়ে লস অ্যাঞ্জেলসে তার ঘরে যেতে সাহস পাচ্ছেন না।
শিকাগো ট্রিবিউন জানায়, বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় বেআইনিভাবে প্রবেশ, চুরি এবং বিধিবহির্ভূত কাজের অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন : হারানো পোষা পাখি ফিরে পেতে থানায় দম্পতি
পুলিশ ও প্রসিকিউটর সূত্রে জানা যায়, ১৯ অক্টোবর লস অ্যাঞ্জেলস থেকে এক ফ্লাইটে শিকাগোর ও’হারে আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। এরপর থেকে তিনি বিমানবন্দরের ভেতরেই অবস্থান করছিলেন।
শনিবার বিকেলে আদিত্য সিংয়ের পরিচয় জানতে চান ইউনাইটেড এয়ারলাইনসের দুই কর্মী। আদিত্য তখন তাদের একটি এয়ারপোর্ট ব্যাজ দেখান, যেটির মূল মালিক ছিলেন একজন এয়ারপোর্ট অপারেশনস ম্যানেজার, তার কাছ থেকে ব্যাজটি খোয়া গিয়েছিল।
এ ঘটনার পর পুলিশকে খবর দেন এয়ারলাইনসের ওই দুই কর্মী। শনিবার সকালে তাকে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয়।
সূত্র: দেশ রুপান্তর
আর/০৮:১৪/১৮ জানুয়ারি









