জাতীয়

হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন জেড আই খান পান্না

ঢাকা, ২০ অক্টোবর – ছাত্র-জনতার আন্দোলনে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না।আজ রবিবার তিনি জামিন আবেদন করেন। এ বিষয়ে আগামীকাল সোমবার শুনানি হবে বলে জানা গেছে।

ছাত্র-জনতার আন্দোলনে আহাদুল ইসলামকে গুলি ও মারধরের মাধ্যমে হত্যাচেষ্টার অভিযোগে পান্নার বিরুদ্ধে মামলা হয়।

মামলা সূত্রে জানা যায়, এ হত্যাচেষ্টায় পান্নাসহ ১৮০ জনকে আসামি করে খিলগাঁও থানায় মামলাটি করা হয়। গত ১৭ অক্টোবর মামলাটি করেন আহাদুলের বাবা মো. বাকের (৫২)।

মামলায় বিজিবির বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীকেও আসামি করা হয়েছে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বলেন, ‘আহাদুল ইসলামের বাবা মো. বাকের বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন জেড আই খান পান্নারসহ মোট ১৮০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি তদন্ত করে দেখছি আমরা।’

সূত্র: আমাদের সময়
আইএ/ ২০ অক্টোবর ২০২৪


Back to top button
🌐 Read in Your Language