সম্পাদকের পাতা

অভিনন্দন জানাতে পারলাম না!

নজরুল মিন্টো

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেছেন। অধিবেশন চলাকালীন সময়ে তিনি যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধান, সরকার প্রধানদের সাথে সাক্ষাত করছেন, কুশল বিনিময় করছেন। সরকার প্রধানের দায়িত্ব নেয়ার পর এটাই তাঁর প্রথম বিদেশ সফর। এ সফরে তিনি বাংলাদেশের জন্য অনেক কিছু অর্জন করবেন এটাই আমাদের প্রত্যাশা।

অতীব দুঃখের সাথে বলতে হয়, ড. ইউনুস তাঁর এ সফরে বাংলাদেশকে যেভাবে বিশ্ববাসীর কাছে তুলে ধরছেন তা শোভনীয় হয়নি বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। তাঁরা বলেন, তিনি (ড. ইউনুস) বিশ্বনেতাদের Art of Triumph (রক্তাক্ত বিজয়) নামে একটি অ্যালবাম উপহার দিচ্ছেন (২০২৪ এর গণ অভ্যুত্থানের পর আঁকা দেয়ালচিত্রের একটি অ্যালবাম)। বিশ্লেষকরা প্রশ্ন রেখেছেন- উপহার হিসেবে আর কি কিছু পাওয়া গেলো না? তাঁরা বলেন, নিদেন পক্ষে গ্রামীণ এর একখানা গামছা উপহার দিলেও তো দেশীয় ঐতিহ্য হিসেবে সবার কাছ থেকে তিনি বাহবা কুড়াতে পারতেন!

এ অ্যালবাম কে তৈরি করলো, কি উদ্দেশ্যে করলো এ নিয়ে নানান জল্পনা চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন- পৃথিবীর অনেক দেশেই তো অভ্যুত্থান হয়েছে তাই বলে বিদেশিদের কাছে কি দেশের অভ্যন্তরীণ সংঘাতের এসব চিত্র কেউ তুলে ধরেছে? তাও সরকারিভাবে! বাংলাদেশের ইতিহাস কি কেবলই ২০২৪ এ সংঘটিত অনাকাঙ্খিত কিছু ঘটনাবলী? বাংলাদেশের হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, ১৯৫২, ১৯৭১ সাল কি তাহলে বাদ?

উল্লেখ্য, ড. ইউনুস দুই দুইবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, কিন্তু তার কোনো ভাষণেই ১৯৭১, মুক্তিযুদ্ধ, লাখো শহীদের কথা তিনি একবারও উচ্চারণ করেননি।


Back to top button
🌐 Read in Your Language