সুনামগঞ্জ

সুনামগঞ্জে ছুরিকাঘাতে পীর খুন

সুনামগঞ্জ, ০৩ অক্টোবর – সুনামগঞ্জের ছাতক উপজেলার সৈয়দ মাহমুদ হোসেন ওরফে আব্দুল হান্নান পীর(৮০) নামে এক পীর ছুরিকাঘাতে খুন হয়েছেন। পীরের মৃত্যুর খবর শুনে তার ভক্ত শুভানুধ্যায়ীরা বাড়ির সামনে ভিড় জমায়।

তিনি সৈয়দ আব্দুল হান্নান পীর উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বড় সৈদেরগাঁও গ্রামের সৈয়দ আব্দুল ওয়াহিদের পুত্র।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার সৈদেরগাঁও গ্রামের নিজ বাড়িতে ছুরিকাঘাতে ঘটনাটি ঘটেছে।

গ্রামবাসীর সাথে কথা বলে জানা গেছে, তিনি অবিবাহিত একই গ্রামের বোনের বাড়িতে একাই বসবাস করতেন। বোনের বাড়ির সবাই প্রবাসে থাকেন। এই সুবাদে ওই বাড়ির কেয়ার টেকারের দায়িত্বেও ছিলেন তিনি।

প্রতিদিন ফজরের নামাজ পড়ে বাড়ির সামনের দিকের একটি ঘরে বয়োজ্যেষ্ঠ এই পীর এসে বসতেন। অনেকেই তার কাছ থেকে এসে পানি পড়াও নিতেন। আর প্রতিদিনের মত বৃহস্পতিবার তিনি একেই স্থানে এসে বসেছিলেন। ওই সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্বজনরা ঘরের বারান্দায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন জানালেন,ছুরিকাঘাতে আব্দুল হান্নান পীর নামে একজন খুন হয়েছেন। তবে কে বা কারা আর কেন তাকে হত্যা করেছে তা জানা যায়নি। এই বিষয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ কাজ করছে।

সূত্র: বিডি২৪লাইভ
আইএ/ ০৩ অক্টোবর ২০২৪


Back to top button
🌐 Read in Your Language