সুনামগঞ্জ

সুনামগঞ্জের হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু

সুনামগঞ্জ, ২৯ সেপ্টেম্বর – সুনামগঞ্জের দোয়ারাবাজার ও জামালগঞ্জ হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে তিন জেলের মৃত্যু হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে দোয়ারাবাজার উপজেলার পান্ডার গাঁও ইউনিয়নের পশ্চিম পলিরচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন পলিরচর গ্রামের চাঁন মিয়ার ছোট ছেলে মো. জালাল মিয়া, একই গ্রামের মো. নুরুল হকের বড় ছেলে মো. জসিম উদ্দিন। দেখার হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

দোয়ারাবাজার পান্ডারগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল ওয়াহিদ বলেন, স্থানীয় দেখার হাওরে মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে দুইজন ঘটনাস্থলে মারা যান।

এদিকে শনিবার (২৮ সেপ্টেম্বর) জামালগঞ্জ উপজেলার হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে কালাগুজা গ্রামের আব্দুল লতিফের ছেলে শরীফ মিয়া হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন গণমাধ্যমকে জানান, হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৯ সেপ্টেম্বর ২০২৪


Back to top button
🌐 Read in Your Language