জাতীয়

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় আওয়ামী লীগনেতা আটক

ঢাকা, ২০ সেপ্টেম্বর – খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোশারফ হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রাজধানীর আদাবর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি বর্ষণকারী এবং ২০১৫ সালের ২০ এপ্রিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা, ভাঙচুর, হত্যাচেষ্টা, চাঁদা দাবি ও অগ্নিসংযোগের মামলায় শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোশারফ হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২০ সেপ্টেম্বর ২০২৪


Back to top button
🌐 Read in Your Language