মধ্যপ্রাচ্য

আবুধাবির যুবরাজের সঙ্গে শিগগিরিই বৈঠক: ইসরায়েলের প্রধানমন্ত্রী

জেরুসালেম, ১২ অক্টোবর- আবুধাবির যুবরাজ শিগগিরই বৈঠকে মিলিত হওয়ার বিষয়ে তার সঙ্গে একমত হয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সোমবার টেলিফোনে তাদের মধ্যে কথা হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

এ দিন দেশটির মন্ত্রিসভা সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি অনুমোদন করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা।

আরও পড়ুন: ইসরাইলে নিষেধাজ্ঞা ভেঙে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে ‘শান্তি চুক্তি’ করার মাধ্যমে পারস্য উপসাগরীয় আরব দেশটি ওই অঞ্চলে একটি নতুন কূটনৈতিক ক্ষেত্রের সূচনা ঘটিয়েছে, যেখানে ইরানকে নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে আছে আরব দেশগুলো।

ইরান এই চুক্তির তীব্র নিন্দা করেছে এবং ফিলিস্তিনিরাও ইসরায়েলের সঙ্গে আমিরাতের এই চুক্তিকে বিশ্বাসঘাতকতা হিসেবে বিবেচনা করছে।

সোমবার এক টুইটে আবু ধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান জানিয়েছেন, এক ফোন কলে তিনি ও নেতানিয়াহু দ্বিপাক্ষিক মিত্রতা শক্তিশালী করার ও ওই অঞ্চলে শান্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন।

নেতানিয়াহু জানিয়েছেন, তিনি ও যুবরাজ নাহিয়ান ‘শিগগিরই’ স্পরস্পরের সঙ্গে বৈঠকে মিলিত হবেন।

সূত্র : বিডিনিউজ
এন এইচ, ১২ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language