জাতীয়

বাংলাদেশ-ভারতের মধ্যে শিগগিরই বাণিজ্যিক ফ্লাইট

ঢাকা, ১২ অক্টোবর- বাংলাদেশের সঙ্গে খুব শিগগিরই ভারতের বাণিজ্যিক ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন ভারতীয় নতুন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাতের পর তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: খাদ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

বিক্রম দোরাইস্বামী বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্যিক ফ্লাইট চালুর জন্য এয়ার বাবল প্রক্রিয়া নিয়ে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে। আশা করছি শিগগিরই এটি চালু করা সম্ভব হবে। তবে এখনই ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে না বলে জানিয়েছেন তিনি।

এর আগে ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার আলাপ করেন বলে জানা গেছে।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১২ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language