জাতীয়

খাদ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকা, ১২ অক্টোবর- খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

সোমবার (১২ অক্টোবর) সচিবালেয় খাদ্য মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় খাদ্য মন্ত্রণালয়ের সচিব নাজমানারা খানম উপস্থিত ছিলেন।

বৈঠকে খাদ্যমন্ত্রী বলেন, ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সঙ্গে ভারতের যে সুসম্পর্ক তৈরি হয়েছে, তা দিন দিন আরও সুদৃঢ় হচ্ছে।

আরও পড়ুন: দেশে করোনায় আরও ৩১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৪৭২

খাদ্যমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশের মধ্যে সুসম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়া ভালো হলে দু’দেশেরই অর্থনৈতিক উন্নয়ন সহজ হয়। বৈঠকে চলমান করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশের ভূয়শী প্রশংসা করে ভারতীয় হাইকমিশনার।

বিক্রম দোরাইস্বামী বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক রয়েছে বলেই এই কভিড মহামারির সময় আমরা একসঙ্গে কাজ করেছি। ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলেই এটা সম্ভব হয়েছে।

সাক্ষাৎকালে মধু, দুগ্ধজাত দ্রব্য, খাদ্যপণ্যের মান উন্নয়ন, নিরাপদ খাদ্য, টেস্টিং ল্যাবরেটরি, চলমান খাদ্যগুদাম নির্মাণসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে ভবিষ্যতেও দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ রাজনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১২ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language