সিলেট

অব্যাহতি দেওয়া হলো ওসমানী মেডিকেল কলেজের ৩ বিভাগীয় প্রধানকে

সিলেট, ১৫ আগস্ট – কোটা আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান না নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষে থাকায় শিক্ষার্থীদের দাবির মুখে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের তিন বিভাগের প্রধানকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (১৪ আগস্ট) এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্ত্তী।

তিনি জানান, কর্তৃপক্ষের নির্দেশে সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ আশীক আনোয়ার বাহার, গাইনি অ্যান্ড অবস বিভাগের অধ্যাপক ডা. নাসরীন আখতার ও শিশু বিভাগের অধ্যাপক ডা. মুজিবুল হককে অব্যাহতি দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, অব্যাহতি দেওয়ার তিন বিভাগীয় প্রধানের স্থানে দায়িত্ব দেওয়া হয়েছে সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ খালেদ মাহমুদ, গাইনি অ্যান্ড অবস্ বিভাগের অধ্যাপক ডা. জামিলা খাতুন ও শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরীকে।

সূত্র: কালবেলা
আইএ/ ১৫ আগস্ট ২০২৪


Back to top button
🌐 Read in Your Language