বলিউড

হাড় ভেঙে হাসপাতালে উর্বশী

মুম্বাই, ১১ জুলাই – বলিউডের জনপ্রিয় অভিনেত্রী উর্বশী রাউতেলা। সম্প্রতি শুটিং সেটে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। বর্তমানে হায়দরাবাদের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। এবার জানা গেল, দুর্ঘটনায় একটি হাড় ভেঙে গেছে উর্বশীর।

গত ১০ জুন তেলেগু সিনেমা ‘এনবিকে ১০৯’র শুটিং করছিলেন উর্বশী। শুটিং চলার সময় হঠাৎ গুরুতর চোট পান তিনি। পরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পর চিকিৎসকরা জানায়, একটি হাড় ভেঙে গেছে তার।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, চিকিৎসা শুরু হয়েছে উর্বশীর। তবে ব্যথায় এখনও ভীষণ কষ্ট পাচ্ছেন তিনি। মূলত সিনেমার একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়েই দুর্ঘটনার শিকার হন উর্বশী।

‘এনবিকে ১০৯’ নির্মাণ করছেন পরিচালক কে এস রবীন্দ্র ববি। বড় বাজেটের এ সিনেমায় নারী পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন উর্বশী।

৩০০ কোটি রুপি বাজেটে নির্মিত হচ্ছে প্যান ইন্ডিয়ান সিনেমা ‘এনবিকে ১০৯’। সিনেমাটির নারী কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন উর্বশী। এ ছাড়াও আরও তিন সুপারস্টার সিনেমাটিতে অভিনয় করছেন। তারা হলেন নান্দামুরি বালাকৃষ্ণা, ববি দেওল, দুলকার সালমান।

আইএ/ ১১ জুলাই ২০২৪


Back to top button
🌐 Read in Your Language