বলিউড

ক্যান্সার আক্রান্ত হিনা খান কত টাকার মালিক

মুম্বাই, ০৯ জুলাই – ক্যানসারের সঙ্গে লড়াই করছেন ভারতীয় জনপ্রিয় মডেল-অভিনেত্রী হিনা খান। সম্প্রতি তার ব্রেস্ট ক্যানসার শনাক্ত হয়েছে। কিছুদিন আগে অসুস্থতার কথা জানিয়েছেন হিনা নিজেই। এরই মধ্যে নেওয়া শুরু করেছেন চিকিৎসা। ভারতেই চিকিৎসা নিচ্ছেন এই অভিনেত্রী।

২০০৮ সালে ‘ইয়ে রিশতা কেয়া কেহলতা হ্যায়’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় হিনার। এরপর চলচ্চিত্রে যাত্রা করেন। টিভি নাটকে এসেই দর্শকের নজর কাড়েন হিনা। বর্তমানে যশ-খ্যাতির পাশাপাশি অনেক অর্থের মালিক তিনি।

ডিএনএ ইন্ডিয়া ডটকমের তথ্য অনুসারে, হিনার মাসিক আয় ৩৫ লাখ রুপি। ধারাবাহিক নাটকের প্রতি পর্বের জন্য ১ থেকে দেড় লাখ রুপি পারিশ্রমিক নেন তিনি। টিভি শোয়ের জন্য নেন ২ লাখ রুপি। হিনার মোট সম্পদের পরিমাণ ৫২ কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭৩ কোটি ১৯ লাখ টাকা।

৩৬ বছর বয়সী হিনা খান ক্যারিয়ারের শীর্ষে থাকাকালীন আক্রান্ত হয়েছেন ক্যানসারে। এ খবরে তার সহকর্মী ও ভক্ত-অনুরাগীরা বিস্মিত। তবে ক্যানসারের সঙ্গে লড়াইয়ে জয়লাভ করবেন, এ বিষয়ে আত্মবিশ্বাসী হিনা। অভিনেত্রীর ভাষ্য, এই সফরের শেষে আলো রয়েছে, তিনি তা স্পষ্ট দেখতে পাচ্ছেন।

আইএ/ ০৯ জুলাই ২০২৪


Back to top button
🌐 Read in Your Language